উপকার ভোগীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দিচ্ছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম প্রধানমন্ত্রীর দেওয়া ফ্যামিলি কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন, ফ্যামিলি কার্ড পেতে কোনো প্রকার চাঁদা, ঘুষ ও দুর্নীতি সহ্য করা হবে না। বরং প্রকৃত অসহায় দরিদ্র মানুষই যাতে খুব সহজে এই ফ্যামিলি কার্ড পেতে পারেন সেই বিষয়টি তদারকি করা হবে। এ সময় প্রতিমন্ত্রী সরকারের উন্নয়ন কার্যক্রম জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। প্রতিমন্ত্রী মঙ্গলবার সকালে জেলার ভৈরবের শিমুলকান্দির বড় তুলাকান্দির ওয়াহেদ আলী শাহ মাজার মাঠে অসহায় দরিদ্র জনসাধারণের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ফ্যামিলি কার্ড বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, জেলা ও উপজেলা পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধান, অসহায় দরিদ্র জনসাধারণ এবং বিভিন্ন মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া ॥ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নারীপ্রধান পরিবারগুলোর জন্য বিশেষ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি উদ্বোধন করেছেন বাংলাদেশ সরকারের পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি বলেছেন, নারীর ক্ষমতায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড চালু করেছে সরকার। মঙ্গলবার জোনায়েদ সাকি ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রধান অতিথির বক্তব্যে তিএসব কথা বলেন।
জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য মো. খালেদ হোসেন মাহবুব শ্যামল, জেলা পুলিশ সুপার শাহ্ মো. আব্দুর রউফ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম এ খালেক পিএসসি, জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাড. জিয়া উদ্দিন জিয়া, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম (ভিপি) মুসা প্রমুখ।
রাজবাড়ী ॥ রাজবাড়ীর পাংশা উপজেলায় ফ্যামিলি কার্ড কর্মসূচির পাইলট কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে ধাপে ধাপে দেশের প্রায় ৪ কোটি পরিবারকে সামাজিক নিরাপত্তা সুবিধার আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। মঙ্গলবার দুপুরে পাংশা উপজেলা পরিষদ চত্বরে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
অনুষ্ঠানে জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ হারুন এবং রাজবাড়ীর পুলিশ সুপার মহাম্মদ মনজুর মোর্শেদ। এর আগে ভার্চুয়াল মাধ্যমে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী এলাকার ১২০১ উপকারভোগীর মধ্যে প্রতীকীভাবে পাঁচজনের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়।
চরফ্যাশন, ভোলা ॥ চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে ২৩৩টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। ‘সবার আগে বাংলাদেশ, ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ এই স্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর বনানীর কড়াইল টিঅ্যান্ডটি মাঠ থেকে মঙ্গলবার সকাল ১১টায় ভার্চুয়ালি এ কর্মসূচির উদ্বোধন করেন। ঢাকাসহ দেশের ১৪টি এলাকার একটি করে ওয়ার্ডে একযোগে এ ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ উপলক্ষে চরফ্যাশন উপজেলা হলরুমে ভোলা জেলা প্রশাসন আয়োজিত জেলা প্রশাসক ডা. শামীম রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম নয়ন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার শহীদুল্লাহ্ কায়সার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এমাদুল হোসেন।
বান্দরবান ॥ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশ পাইলট প্রকল্পের আওতায় ১ হাজার ৯৭টি পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচি উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। মঙ্গলবার সকালে লামা উপজেলার ফাঁসিয়াখালীর উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে এ কর্মসূচি উদ্বোধন করা হয়। এ সময় ফ্যামিলি কার্ড বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান ৩০০ নং আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার আবদুর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব মো. জাবেদ রেজাসহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সুনামগঞ্জ ॥ তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করেছেন বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সরকারের দায়িত্ব নেওয়ার মাত্র ২১ দিনের মাথায় দেশের ১০টি প্রত্যন্ত এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন মন্ত্রী। অনুষ্ঠান শেষে জানা যায় যে, এই কার্ডের মাধ্যমে কার্ডধারীরা প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ আর্থিক সহায়তা পাবেন, যা তারা নিজেদের পছন্দমতো বিকাশ বা নগদ অথবা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য নাছির চৌধুরী এবং কলিম উদ্দিন আহমদ মিলন। এছাড়াও সংসদ সদস্য কয়ছর আহমদ ও কামরুজ্জামান কামরুলসহ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া ও পুলিশ সুপার এবিএম জাকির হোসেন সেখানে উপস্থিত ছিলেন। পাইলট প্রকল্প হিসেবে দিরাইয়ের আকিল শাহ ও রাধানগরসহ উত্তর সূরিয়ারপাড় গ্রামকে নির্বাচন করা হয়েছে। পিএমটি স্কোরের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে বাছাই করা ৬৯৭টি পরিবারের মাঝে প্রাথমিকভাবে মঙ্গলবার এই কার্ড বিতরণ করা হয়।
প্যানেল হু








