নরসিংদীর রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের রাধাগঞ্জ বাজার সংলগ্ন আড়িয়াল খাঁ নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রায়পুরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন পাল। এসময় অবৈধভাবে মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ওই ব্যক্তিকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে রায়পুরা থানা পুলিশ ও আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।
উপজেলা প্রশাসন জানায়, পরিবেশ ও নদী রক্ষায় অবৈধভাবে মাটি কাটা বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
রাজু








