বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, আইন-শৃঙ্খলা রক্ষা এবং উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে কোনো ধরনের স্বেচ্ছাচারিতা, গাফিলতি কিংবা দুর্নীতি কিছুতেই বরদাশত করা হবে না। জনগণের কল্যাণে পরিচালিত উন্নয়নমূলক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
মঙ্গলবার (১০ মার্চ) বিকালে দাউদকান্দি পৌরসভার শহীদ রিফাত পার্কে পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে ইফতার পূর্ব এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন।
ড.খন্দকার মারুফ হোসেন বলেন,২১দিনে মাথায় প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড বিতরন কার্যক্রম চালু করেছেন।পর্যায়ক্রমে কৃষক কার্ড, ই-হেলথ কার্ড চালু করা হবে, ট্রাফিক সিগন্যাল মেনে চলা, বিদ্যুৎ সাশ্রয়, সচিবালয়ে মন্ত্রীসভার বৈঠক, সরকারি গাড়ি ও জ্বালানি ব্যবহার না করা,সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট না নেওয়া প্রভৃতি জনহিতকর সিদ্ধান্ত গ্রহণ করে দেশের জনগণের প্রশংসা কুড়িয়েছেন। তিনি (তারেক রহমান) দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে মননশীল ও আধুনিক পরিকল্পনায় উন্নত স্থিতিশীল বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবেন।
তিনি বলেন,দাউদকান্দি এলাকায় কোনো ধরনের মাদক ব্যবসা, চাঁদাবাজ, সন্ত্রাসদের স্থান হবে না।”তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখতে নির্দেশনা দেওয়া হবে। জনগণের অর্থে পরিচালিত প্রতিটি উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি ব্যক্তিস্বার্থে এসব কার্যক্রমে অনিয়ম বা দুর্নীতির সঙ্গে জড়িত হয়, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ড. মারুফ হোসেন আরও বলেন, সংশ্লিষ্ট দায়িত্বশীলদের উদ্দেশ্যে বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। কোনো অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তা দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় তিনি স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণকে এলাকার উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখতে সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা পালনের আহ্বান জানান।
তিনি বলেন, সকলের ত্যাগ ও পরিশ্রমে আগামী ৫ বছরে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের মাধ্যমে দেশ ও জনগণের স্বপ্ন পূরণ হবে। একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে,ইনশাআল্লাহ।
পৌর বিএনপির সদস্য সচিব কাউছার আলম সরকার ও আহবায়ক নূর মোহাম্মদ সেলিম সরকারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, সাবেক উপজেলা বিএনপির সভাপতি একেএম শামসুল হক,উপজেলা বিএনপির আহবায়ক এম এ লতিফ ভূঁইয়া, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সওগাত চৌধুরী পিটার প্রমূখ।
রাজু








