ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ জুন ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

কচুয়ায় সোলার স্কীমের মালামাল চুরি

নিজস্ব সংবাদদাতা,কচুয়া,চাঁদপুর 

প্রকাশিত: ১৭:৪৮, ১০ মার্চ ২০২৬

কচুয়ায় সোলার স্কীমের মালামাল চুরি

কচুয়ার বিতারায় সোলার প্যানেল প্রকল্পে চুরি (ইনসটে ভাঙ্গা বক্স ) ।

কচুয়ায় সোলার স্কীমের মালামাল  চুরির ঘটনা ঘটেছে। উপজেলার বিতারা ইউনিয়নের বুধুন্ডা মাঠে সোলার স্কীমে এ ঘটনা ঘঢেছে। প্রকল্পের ম্যানেজার/পরিচালক নবীর হোসেন জানান, রবিবার রাতের কোন এক সময় স্কীমের গেইটের তালা ভেঙ্গে চোর চক্র এঘটনা ঘটিয়েছে। চোর চক্র প্রজেক্টের গেইট ভেঙ্গে পানি উত্তোলন ও ৩০টি প্যানেলের বিদ্যুত উৎপাদনের সকল সরঞ্জামাদি নিয়ে যায়।চোর চক্র প্যানেলের ওয়্যারিংয়ের তার, মাদার বোর্ড, মেইন সুঁইচ খুলে নিয়ে যায়।

জানাগেছে, সোলার প্যানেলর বিদ্যুত ব্যবহার করে গভীর নলকুপ দিয়ে নীচ থেকে পানি উত্তলন করে বুধুন্ডা মাঠের ২৫জন কৃষককে পানি দিয়ে সেচ কাজ করা  হতো।

কৃষক সেলিম প্রধান জানান, এখন আমাদের ফসল চাষের  উপযুক্ত সময় তাই সেচের  পানি আবশ্যক। শাহ আলম জানান শত্রুতামূলক ভাবে প্রশিক্ষিত চোর চক্র প্যানেলের মালামাল চুরি করেছে।  স্থানীয়রা ঘটনার  সাথে জড়িত চোরদের গ্রেফতার ও সোলার প্রকল্পটি চালু করতে যথাযথ কতৃপক্ষের হস্থক্ষেপ কামনা করেছে।

নবীর হোসেন জানান আমি ৪ বছর পূর্বে  আমার নিজের সম্পত্তিতে কৃষকের কথা চিন্তা করে সোলার প্যানেল স্থাপন করে মোটর দিয়ে পানি উত্তোলন করে কৃষকদের ফসল ফলাতে পানি  দিয়ে  সহযোগীতা করে আসছি। প্রকল্পটি চালু  করতে  যথাযথ কতৃপক্ষের হস্থক্ষেপ কামনা করেছে।

উপজেলানির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান  রাসেল বলেন, কৃষকদের কথা চিন্তা করে সহসায় সোলার প্যানেলটি চালুর বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
 

রাজু

×