বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম প্রধানমন্ত্রীর দেওয়া ফ্যামিলি কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন, ফ্যামিলি কার্ড পেতে কোনো প্রকার চাঁদা, ঘুষ ও দুর্নীতি সহ্য করা হবে না। বরং প্রকৃত অসহায় দরিদ্র মানুষেরাই যাতে খুব সহজে এই ফ্যামিলি কার্ড পেতে পারেন সেই বিষয়টি তদারকি করা হবে। এ সময় প্রতিমন্ত্রী সরকারের উন্নয়ন কার্যক্রম জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
আজ (১০ মার্চ) মঙ্গলবার সকালে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বড় তুলাকান্দি গ্রামের ওয়াহেদ আলী শাহ মাজার মাঠে অসহায় দরিদ্র জনসাধারণের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ফ্যামিলি কার্ড বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, পুলিশ সুপার ডঃ এস এম ফরহাদ হোসেন, জেলা ও উপজেলা পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধান, অসহায় দরিদ্র জনসাধারণ এবং বিভিন্ন মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
রাজু








