ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে গভীর নলকূপ নির্মাণে ৪০ বছরের পুরাতন ইট

নিজস্ব সংবাদদাতা, চাঁপাইনবাবগঞ্জ

প্রকাশিত: ২৩:১৮, ৯ মার্চ ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে গভীর নলকূপ নির্মাণে ৪০ বছরের পুরাতন ইট

নলকূপ পুনঃস্থাপন কাজে নিম্মমানের ও পুরাতন ইট ব্যবহার করা হচ্ছে

জেলার ভোলাহাটে একটি গভীর নলকূপ পুনঃস্থাপন কাজে নিম্নমানের ও পুরাতন ইট ব্যবহারের অভিযোগ উঠেছে। নতুন নির্মাণের কথা থাকলেও গভীর নলকূপের ঘর নির্মাণে ৪০ বছর আগের পুরাতন ইট ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হচ্ছে। স্থানীয় কৃষকদের কাছ থেকে টাকা উত্তোলনের পরও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা।
জানা যায়, উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের ব্রাহ্মণ্যনগর মৌজার ১১১২ নম্বর দাগের ১১০ নম্বর গভীর নলকূপটির হাউজিং নষ্ট হয়ে যাওয়ায় সেটি নতুন করে হাউজিংসহ পুনর্নির্মাণের উদ্যোগ নেয় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)। এ কাজের জন্য সংশ্লিষ্ট এলাকার কৃষকদের কাছ থেকে বিঘা প্রতি প্রায় ২ হাজার ৫০০ টাকা করে সংগ্রহ করা হয়। 
তবে অভিযোগ উঠেছে, নতুন নির্মাণের কথা থাকলেও গভীর নলকূপের ঘর নির্মাণে ৪০ বছর আগের পুরাতন ইট ও নি¤œমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হচ্ছে।
স্থানীয় কৃষক লিমন বলেন, আমরা বিঘা প্রতি প্রায় ৩ হাজার টাকা দিয়েছি। আশা ছিল সবকিছু নতুন করে করা হবে। কিন্তু এখন দেখছি পুরাতন ইট দিয়ে কাজ করা হচ্ছে।
আরেক কৃষক আতিকুল ইসলাম অভিযোগ করে বলেন, দুই নম্বর মানের ইটের খোয়া ও অনেক পুরনো ইট দিয়ে কাজ করা হচ্ছে। এতে দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে। 
এ বিষয়ে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ভোলাহাট উপজেলা সহকারী প্রকৌশলী লোকমান হাকিমের কাছে কাজের সিডিউল জানতে চাইলে তিনি বলেন, এটা একেবারে ন্যারো বিষয়। 
পরে সহকারী প্রকৌশলী লোকমান হাকিম রজব নামে এক ব্যক্তিকে ঘটনাস্থল থেকে নি¤œমানের নির্মাণসামগ্রী সরিয়ে নিতে নির্দেশ দেন। তবে পরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, নির্মাণসামগ্রী আগের মতোই রয়েছে।
এ বিষয়ে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের জেলা কর্মকর্তা ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ বলেন, পুরনো বা নি¤œমানের নির্মাণসামগ্রী ব্যবহার করার কোনো সুযোগ নেই। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 
স্থানীয় কৃষকদের দাবি, দ্রুত তদন্ত করে সঠিক মানের নির্মাণসামগ্রী দিয়ে কাজ সম্পন্ন করা হোক, যাতে ভবিষ্যতে সেচ কার্যক্রমে কোনো সমস্যা না হয়।

প্যানেল হু

×