ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

দৌলতখানে জাল পুড়িয়ে ধ্বংস, জব্দ মাছ গেলো এতিমখানায়

নিজস্ব সংবাদদাতা, দৌলতখান, ভোলা

প্রকাশিত: ২২:২৮, ৯ মার্চ ২০২৬

দৌলতখানে জাল পুড়িয়ে ধ্বংস, জব্দ মাছ গেলো এতিমখানায়

ছবি: জনকণ্ঠ

ভোলার দৌলতখানের মেঘনা নদীর ইলিশের অভয়াশ্রম এলাকা থেকে ৬০ হাজার মিটার সুতার ও কারেন্ট অবৈধ জাল জব্দ করেছে মৎস্য বিভাগ। এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় ১৫ কেজি মাছ জব্দ করা হয়। জব্দ মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে। 

সোমবার (০৯ মার্চ) মেঘনার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এসব মাছ ও জাল জব্দ করা হয়।

দৌলতখান মৎস্য কর্মকর্তা মোঃ আঃ রহমান খান জানান, ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত টানা ২ মাস ভোলার মেঘনা নদীর চর ইলিশা হতে চর পিয়াল পর্যন্ত ৯০ কিলোমিটার ইলিশের অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা চলছে। আজ দুপুরের দৌলতখানের মেঘনা নদীর  বিভিন্ন পয়েন্ট অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে ৬০ হাজার মিটার কারেন্ট জাল ও  সুতার জাল জব্দ করা হয়। পরে এসব জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় ১৫ কেজি মাছ জব্দ করা হয়। জব্দ মাছ স্থানীয় এতিমখানায় বিতরন করা হয়। জনস্বার্থ এ অভিযান অবহ্যাত থাকবে বলে জানান এ কর্মকর্তা।
 

শহীদ

×