ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

ডাসারে যাত্রীবাহী বাসের ধাক্কায় মৌ-চাষির মৃত্যু 

মোঃ জাফরুল হাসান, কালকিনি, মাদারীপুর

প্রকাশিত: ২১:১৯, ৯ মার্চ ২০২৬

ডাসারে যাত্রীবাহী বাসের ধাক্কায় মৌ-চাষির মৃত্যু 

ছবি: জনকণ্ঠ

মাদারীপুরের ডাসারে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় বসন মুন্সি (২০) নামে এক মৌচাষির মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পান্তাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বসন মুন্সি ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের বনগ্রামের নুর মুন্সির ছেলে।

জানা গেছে, ডাসার পান্তাপাড়া এলাকায় মহাসড়কের পাশ দিয়ে পায়ে হেটে বাড়ির দিকে ফিরছিলেন বসন মুন্সি। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী বাউফল ট্রাভেলস্ এর একটি যাত্রীবাহী বাস পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এ সময় বাসের ধাক্কায় প্রাণ যায় মৌচাষির। দুর্ঘটনার পরে ঘাতক বাস ঘটনাস্থল থেকে দ্রুত ত্যাগ করে ডাসার উপজেলার পাথুরিয়ারপাড় গ্রামীণ সড়ক ব্যবহার করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। 

খবর পেয়ে স্থানীয়রা বাসটিকে আটকানোর চেষ্টা করলে, ঘাতক বাস চালক উপজেলার বাঁশতলা মোড়ে বাস রেখেই পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ বাসটিকে পুলিশ হেফাজতে রাখেন। নিহত বাসন মুন্সি পেশায় মধু সংগ্রহ করে তিনি জীবিকা নির্বাহ করতেন।

এ ব্যাপারে মাদারীপুরের ডাসার থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা ওসি মো. তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ঘাতক বাসকে পাওয়া গেছে। ঘটনাটি খুবই দুঃখজনক। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শহীদ

×