ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

মানবিক সমাজ গড়তে চায় রায়পুর উন্নয়ন ফোরাম

নিজস্ব সংবাদদাতা, রায়পুর, লক্ষ্মীপুর

প্রকাশিত: ২০:৪৭, ৯ মার্চ ২০২৬

মানবিক সমাজ গড়তে চায় রায়পুর উন্নয়ন ফোরাম

সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব। পারস্পরিক সহযোগিতা ও মানবিকতার চর্চার মাধ্যমেই একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব। এমন প্রত্যয়ের কথা জানিয়েছেন লক্ষ্মীপুরের রায়পুর উন্নয়ন ফোরাম নামে একটি একটি অরাজনৈতিক অলাভজনক ও সেচ্ছাসেবী সাংগঠন।

সোমবার ৯ মার্চ রায়পুর নতুন বাজারের ঈদগাহ মাঠে সামাজিক সংগঠন উন্নয়ন ফোরাম রমজান উপলক্ষে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষানুরাগী ও সংগঠনের সভাপতি বেল্লাল হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী। মানবাধিকার কর্মী এম. এ. রহিমের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন রায়পুর উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গাজী আমিন উল্ল্যা, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা নাজমুল হুদা, জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ মিয়াজি, জামায়াত নেতা প্রফেসর মনির আহমদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম ও শিল্পপতি হুমায়ুন মিয়াজি।

বক্তারা বলেন, রায়পুর উন্নয়ন ফোরাম একটি অরাজনৈতিক, অলাভজনক ও স্বেচ্ছাসেবী সংগঠন। উপজেলার সার্বিক উন্নয়নকে সামনে রেখে সংগঠনটি আধুনিক কৃষি, মৎস্য ও গবাদিপশু পালন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ, পরিবেশ ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, আইসিটি ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে যুব সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের মতো বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে।

সংগঠনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গাজী আমিন উল্ল্যা বলেন, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতায় আমরা মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম চালিয়ে যেতে চাই। ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ অব্যাহত থাকবে। অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

রাজু

×