ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

শিয়ালমারিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী নিহত 

রাজীব হাসান কচি, চুয়াডাঙ্গা

প্রকাশিত: ২২:১৬, ৮ মার্চ ২০২৬

শিয়ালমারিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী নিহত 

ছবি: জনকণ্ঠ

চুয়াডাঙ্গার শিয়ালমারি কেরু অ্যান্ড  কোম্পানির ট্রাক্টর ,আলমসাধু ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে  মোটরসাইকেল চালক সৌদি প্রবাসী আরিফুল ইসলাম (৩০) নিহত  এবং তার  দুই বন্ধু আহত হয়েছেন। 

রবিবার রাত ৮টার দিকে উপজেলার  শিয়ালমারি পশুহাটের কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহত আরিফুল ইসলাম উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামের মৃত মসলেম আলীর  বড় ছেলে। আহতরা হলেন একই গ্রামের আসাদুল ইসলামের ছেলে সোহেল(২৭) ও রবিউল ইসলামের ছেলে ফারুক(২৮)। আহতদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।

পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, সৌদি প্রবাসী আরিফুল ইসলাম তার দুই বন্ধু সোহেল ও ফারুককে নিয়ে একটি মোটরসাইকেলে চড়ে জীবননগর থেকে  উথলী বাজারের দিকে যাচ্ছিলেন।

পথিমধ্যে শিয়ালমারি পশুহাটের কাছাকাছি পৌঁছালে কেরু অ্যান্ড কোম্পানির আলু বোঝাই ট্রাক্টর,বিপরীত দিক থেকে আসা আলমসাধু ও মোটরসাইকেলের  ত্রিমুখী সংঘর্ষে তিনজন আহত হন। আহতদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে আরিফুল মারা যান। জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান শেখ ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।

শহীদ

×