ছবি: জনকণ্ঠ
মেহেরপুরের মুজিবনগর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি ও মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (৮ মার্চ) দিবাগত রাত প্রায় ১২টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (০৬ বিজিবি) এর নাজিরাকোনা বিওপি’র টহল কমান্ডার জেসিও নায়েবে সুবেদার খসরুল আলমের নেতৃত্বে বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তের মেইন পিলার ১০৯/৯ আরবি থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নাগার বিলের মাঠ এলাকায় অভিযান চালিয়ে ১৫ পিচ ভারতীয় তানা-বানা শাড়ি ও ৪ পিচ “ম্যাজিক মোমেন্ট” ব্র্যান্ডের ভারতীয় মদসহ এক ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী শফিকুল ইসলাম (২০) মুজিবনগর উপজেলার নাজিরাকোনা গ্রামের বাসিন্দা এবং আলিমুদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৫৬ হাজার টাকা। এর মধ্যে ১৫ পিচ ভারতীয় শাড়ির মূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা এবং ৪ পিচ ভারতীয় মদের মূল্য ৬ হাজার টাকা ধরা হয়েছে।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
শহীদ








