ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

ফুলবাড়ীর বালারহাট বাজারে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, জরিমানা

মনোয়ার হোসেন লিটন, কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৫৭, ৮ মার্চ ২০২৬

ফুলবাড়ীর বালারহাট বাজারে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, জরিমানা

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট বাজারে অবৈধভাবে পেট্রোল, অক্টেন ও ডিজেল মজুদের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুদের সত্যতা পাওয়া গেছে।

রোববার সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে মোট ৫৫টি ব্যারেলে ১১ হাজার ৯৩২ লিটার পেট্রোল, ডিজেল ও অক্টেন মজুদ রাখা হয়েছে বলে জানা যায়।

এ ঘটনায় পেট্রোলিয়াম আইন, ১৯৩৪ অনুযায়ী মজুদকারীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি সরকার নির্ধারিত নির্দেশনা অনুযায়ী মজুদ করা জ্বালানি তেল বিক্রয়ের নির্দেশ দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি)।

প্রশাসন জানায়, জ্বালানি তেলের অবৈধ মজুদ ও অনিয়ম ঠেকাতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রাজু

×