ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

২ দিনের সফরে কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশিত: ১৯:২৬, ৮ মার্চ ২০২৬

২ দিনের সফরে কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

দুই দিনের সরকারি সফরে নিজ জেলা কক্সবাজারে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রবিবার বিকাল ৩টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-১৫১ নম্বর ফ্লাইটে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করে বিকালে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান তিনি।

কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে জেলা প্রশাসন, জেলা পুলিশ এবং দলের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান। এসময় জেলা প্রশাসক মো. আবদুল মান্নান, পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বিএনপির পক্ষ থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান।

বিমানবন্দরে বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল ও স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে কক্সবাজার হিলটপ সার্কিট হাউসে স্বরাষ্ট্রমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়। তার আগমনকে কেন্দ্র করে কক্সবাজারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী জানান, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দুই দিনের সরকারি সফরে কক্সবাজারে এসেছেন।

আজ তিনি কক্সবাজার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় যোগ দেবেন। সেখানে তিনি শান্তিপূর্ণ কক্সবাজার গড়তে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিরতির পর ইফতার শেষে সন্ধ্যা ৭টায় তিনি পেকুয়ার উদ্দেশ্যে রওনা হন এবং রাত ৮টার দিকে পেকুয়ায় পৌঁছে নিজ বাসভবনে রাত্রিযাপন করেন।
পরদিন সোমবার (৯ মার্চ) সকাল ১০টায় পেকুয়া থেকে কক্সবাজারে ফিরে আসবেন তিনি। সকাল ১১টা ৩০ মিনিটে কক্সবাজার জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভায় অংশগ্রহণ করবেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। 

সফর শেষে বিকাল ২টা ৪৫ মিনিটে এয়ার অ্যাস্ট্রার একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে বিকাল ৩টা ৫৫ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

রাজু

×