ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

ডাসারে বোমা বিস্ফোরন ঘটিয়ে প্রায় ১০টি বসতবাড়িতে হামলার অভিযোগ

মো. জাফরুল হাসান, কালকিনি, মাদারীপুর

প্রকাশিত: ১৯:২২, ৮ মার্চ ২০২৬; আপডেট: ১৯:২৩, ৮ মার্চ ২০২৬

ডাসারে বোমা বিস্ফোরন ঘটিয়ে প্রায় ১০টি বসতবাড়িতে হামলার অভিযোগ

পূর্ব শত্রুতার জের ধরে মাদারীপুরের ডাসারে বোমা বিস্ফোরন ঘটিয়ে প্রায় ১০টি বসতবাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অপরদিকে এই ঘটনায় ভূক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আজ রবিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে এমন চিত্র। তবে এই ঘটনার পরে ভূক্তভোগী পরিবারের ও সাধারন জনগনের মাঝে এখন চরম আতঙ্ক বিরাজ করছে।

সরেজমিন ও ভূক্তভোগী পরিবারের অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল গ্রামে সম্প্রতি একটি হত্যাকান্ড নিয়ে দু’পক্ষের মাঝে দীর্ঘদিন যাবত দ্বন্দ্ব চলে আসছে। এর জের ধরে হঠাৎ শনিবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে বোমা বিস্ফোরন ঘটিয়ে ৩০/৩৫জন যুবক মিলে দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে একই গ্রামের প্রায় ১০টি বসতবাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভূক্তভোগী পরিবার। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অপরদিকে এই ঘটনায় ভূক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে এই ঘটনার পরে ভূক্তভোগী পরিবারের ও সাধারন জনগনের মাঝে এখন চরম আতঙ্ক বিরাজ করছে।

ভূক্তভোগী খাদিজা বেগম ও পুতুল বেগমসহ বেশ কয়েকজন ভূক্তভোগী কান্না জরিত কণ্ঠে বলেন, শহিদ মাতুব্বরের নেতৃত্বে দীলিপ মাতুব্বর ও নাসির শেখসহ ৩০/৩৫জন যুবক মিলে দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে সিরাজ মল্লিক, কবির ফকির, শহিদুল হাওলাদার, জালাল মাতুব্বর, আবু আলম মল্লিক, আবু বক্কর মল্লিক, বাদল মল্লিকসহ ১০টি বসতবাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে স্বর্ণ ও নগদ টাকা পয়সা লুটপাট করেছে। তাই আমরা তাদের নামে মামলা করবো।
অভিযুক্ত দীলিপ মাতুব্বর বলেন, এ হামলার বিষয়ে আমি কিছু বলতে পারিনা। 

এ ব্যাপারে ডাসার থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, বসতবাড়িতে হামলার ঘটনায় একটি লিখিত অভেযোগ পেয়েছি। মামলা হবে।

রাজু

×