ছবি: দৈনিক জনকণ্ঠ।
গোপালগঞ্জের কোটালীপাড়ায় মোটর সাইকেল ও মাছের পোনা ভর্তি টমটমের মুখোমুখি সংঘর্ষে রিয়াজ শেখ(২০)নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আরো দুই মোটর সাইকেল আরোহী আহত হয়েছে।
রোববার (৮ মার্চ) দুপুরে কোটালীপাড়া উপজেলার নাগরা-বান্ধাবাড়ী সড়কের কেরাণীর পোল নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কলেজ ছাত্র বরিশাল জেলার অগৈলঝাড়া উপজেলার পয়সারহাট এলাকার মাহাবুব শেখের ছেলে ও আগৈলঝাড়া উপজেলার বাগধা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, বান্ধাবাড়ী থেকে মোটরসাইকেলে করে বাড়ী যাওয়ার সময় কেরাণীর পোল নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি মাছের পোনা ভর্তি টমটমের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই রিয়াজ শেখ নিহত হয় এবং অপর দুই জন আহত হয়। আহতদের কোটালীপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. রিয়াদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এম.কে








