ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

আট মাস কারাভোগ শেষে ফিরে গেলেন ভারতীয় যুবতী

রাজীব হাসান কচি, চুয়াডাঙ্গা

প্রকাশিত: ১৭:২৮, ৮ মার্চ ২০২৬

আট মাস কারাভোগ শেষে ফিরে গেলেন ভারতীয় যুবতী

ছবি: দৈনিক জনকণ্ঠ।

৮ মাস কারাভোগ শেষে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ফিরে গেলেন ভারতীয় যুবতী ফাল্গুনী রায় (২৯)।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রবিবার (৮ মার্চ) বেলা সাড়ে ১০ টায় চুয়াডাঙ্গার জয়নগর সীমান্তের শূন্য রেখায় উভয় দেশের আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে তাদেরকে হস্তান্তর করা হয়। নিজ দেশে ফেরত যাওয়া ফাল্গুনী রায় ভারতের উত্তর ২৪ পরগুনা জেলার বনগাঁ থানার আর শিংড়ী টেংরা কলোনী গ্রামের মৃত বিশ্বনাথ রায়ের মেয়ে।

এ সময় উপস্থিত ছিলেন বিজিবির দর্শনা সুবেদার এনামুল হক ও বিএসএফের গেদে আইসি অ্যাসিস্ট্যান্ট কমান্ডার রাজেশ কুমার সিং।

দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের উপ-পরিদর্শক (এসআই) তুহিন জানান, ওই যুবতী ২০২৫ সালের ৩০ জুন কোনো বৈধ কাগজপত্র ছাড়াই ঝিনাইদহে মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে দালালের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করে। এসময় মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা তাকে আটক করে মহেশপুর থানায় হস্তান্তর করে। এরপর দুটি মামলায় বিভিন্ন মেয়াদে ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলা কারাগারে ৮ মাস সাজা ভোগ করে। শেষে দর্শনার জয়নগর সীমান্তে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের পর তাকে ভারতে ফেরত পাঠানো হয়।

এম.কে

×