ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

শেরপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

নিজস্ব সংবাদদাতা, শেরপুর

প্রকাশিত: ১৭:০৩, ৮ মার্চ ২০২৬

শেরপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ছবি: দৈনিক জনকণ্ঠ।

‘আজকের পদক্ষেপ আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে শেরপুরে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (৮ মার্চ) সকালে জেলা প্রশাসন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও শেরপুর পৌরসভার উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হক, স্পেশাল পিপি অ্যাডভোকেট আশরাফুন্নাহার রুবী, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন, বিশিষ্ট সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়া ব্র্যাকের জেলা সমন্বয়ক ফারহানা মিল্কী প্রমুখ। 

সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক লুৎফুল কবীর। ওইসময় জেলা প্রশাসন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাগণ ও নারী প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

এর আগে নারী দিবস উপলক্ষে শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকা ও পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববির নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি পৌরসভা চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এম.কে

×