ছবি: দৈনিক জনকণ্ঠ।
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় সাগরিয়া রেঞ্জের রেহানিয়া বিটে বনের গাছ কেটে জমি পরিষ্কারে বাধা দিতে গেলে প্রহরীদের ওপর আক্রমণের অভিযোগ উঠে। শনিবার (৭ মার্চ) সকাল ৯টার সময় বুড়িরচর ইউনিয়ন ৪নং ওয়ার্ড সেকুর দোকানের পূর্ব বাগানে এ ঘটনা ঘটে।
বন প্রহরীদের অভিযোগ, স্থানীয় মনির নামের এক বন খেকো তাদেরকে কুড়াল দিয়ে আক্রমণ করতে উদ্যত হয়, এসময় তার সাথে অজ্ঞাত ৩/৪ জন নারীপুরুষ ছিলেন।
খবর পেয়ে সংশ্লিষ্ট সাগুরিয়া রেঞ্জার মিজানুর রহমান ও কয়েকজন সংবাদকর্মী দুপুর ১টার দিকে ঘটনাস্থলে যায়। যেখানে বনের গাছ কাটার সত্যতা পাওয়া যায়।
বন প্রহরী মাহফুজ ও আমির হোসেন বলেন, আমরা প্রতিদিনের মতো আজও বনে টহল দিতে যায়। সেকুর দোকান থেকে পূর্ব দিকের বাগানটিতে কয়েকজন মিলে বিভিন্ন প্রকারের গাছ কেটে জমি পরিষ্কার করতে দেখা যায়। তখন আমাদের একজনে হাতে থাকা মোবাইলে ঘটনার ভিডিও ধারণ করে এবং অন্যরা বন খেকোদের ধরতে যায়।
তারা বলেন, বন প্রহরী সাখাওয়াত শারীরিক প্রতিবন্ধী এবং আরেকজন হার্টের রোগী হওয়ায় শুধু মাহফুজ বন খেকো মনির নামের একজনকে ধরতে যায়। এমতাবস্থায় মনিরের হাতে থাকা কুড়াল দিয়ে মাহফুজকে কোপ দিতে উদ্যত হয় এবং সাখাওয়াতকে ধাক্কা মেরে ফেলে দেয়। এসময় তারা চার বন প্রহর- সাখাওয়াত হোসেন, আমির হোসেন, রাসেল ও মাহফুজ শারীরিক ভাবে আঘাতপ্রাপ্ত হয় বলে জানান।
রবিবার (৮ মার্চ) এবিষয়ে সাগুরিয়া রেঞ্জের বিষয়টি জানতে গেলে বন কর্মকর্তা মিজানুর রহমান অভিযোগ করে বলেন, প্রায় সময় বন খেকোরা গাছ কেটে জমি দখলের চেষ্টা করে। আমরা বাধা দিতে গেলে নানাভাবে আক্রান্ত হই। তবুও বনের গাছ রক্ষায় আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। যারা আজকের এ ঘটনায় জড়িত তাদের বিরুদ্ধে বন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
তবে ঘটনার বিষয়ে অভিযুক্ত মনির নিজের দোষ অস্বীকার করেন।
এম.কে








