ছবি: দৈনিক জনকণ্ঠ।
পিরোজপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে পিরোজপুর সার্কিট হাউস থেকে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে বর্ণাঢ্য র্যালিটি প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান সৃতি সভাকক্ষে জেলা প্রশাসক আবু সাইদ এর সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় পিরোজপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা (অতিরিক্ত) মনিকা আক্তার এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক তানজিলা কবির ত্রপা, মো: সাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার নাসরীন জাহান, সনাকের সভাপতি প্রফেসর খায়রুন নাহার রুবী, মহিলা পরিষদের সভানেত্রী খালেদা আখতার হেনা, ওয়ার্ল্ড ভিশনের সভানেত্রী নিন্দা দত্তসহ অনেকে।
বক্তারা বলেন, আজকে নারী দিবসের যে তাৎপর্য সেটা যেন প্রতিটি দিনই বাস্তবায়ন হতে পারে, সেদিকে নজর দিতে হবে। বর্তমান রাষ্ট্রে অর্ধেক শক্তি নারী কিন্তু নারীরা প্রতিনিয়ত সহিংসতার শিকার হচ্ছে। নারীদের প্রতি এই পথ চলতেই থাকলে তাহলে নারীদের পথ চলতে মসৃণ হবে। আমাদের সচেতন হতে হবে এবং সঠিক শিক্ষা নিতে হবে। নারীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমরা যারা নারী আছি, তাদেরকে অতিরিক্ত শিক্ষিত হতে হবে তাই আমাদের প্রতিষ্ঠিত হতে হবে।
এম.কে








