ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

ফসলি জমির মাটিকাটায় মোবাইল কোর্টে জরিমানা 

মোঃ নাসির উদ্দীন মিরাজ ভূঁইয়া, বেগমগঞ্জ, নোয়াখালী 

প্রকাশিত: ২৩:৪১, ৭ মার্চ ২০২৬

ফসলি জমির মাটিকাটায় মোবাইল কোর্টে জরিমানা 

ছবি: জনকণ্ঠ

বেগমগঞ্জের রসুলপুরে ফসলী জমি থেকে ইট ভাটার জন্য মাটি কাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হয়।  রসুলপুর ইউনিয়নের ৩টি ইটভাটা (জননী ব্রিকস, হোসনা ব্রিকস এবং রুপালী ব্রিকস) ইট প্রস্তুতের জন্য  মাটি বৈধ উৎস থেকে সংগ্রহ করছে কিনা এ বিষয়টি অনুসন্ধান করার জন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। 

অভিযানে দেখা যায় ৩ টি ভাটার মালিক ৩য় পক্ষের মাধ্যমে কৃষি জমি থেকে মাটি সংগ্রহ করে ইট প্রস্তুত করে থাকে। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন(নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ১৫ ধারায় তাদেরকে সর্বমোট ১ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। 

এ সময় মোবাইল কোর্ট পরিচালনা করা নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কায়েসুর রহমান জানান,  পূর্ব সতর্কতা হিসেবে কৃষি জমির মালিকগণের অবগতির জন্য জানাচ্ছি যে, পরবর্তীতে একই অপরাধে ভূমি মালিকদের ও আইনের আওতায় আনা হবে।

শহীদ

×