ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

মুমিন মুসলমানের দায়িত্ব মানুষকে আল্লাহর পথে আহ্বান করা 

এবিএম কাইয়ুম রাজ, শ্যামনগর, সাতক্ষীরা 

প্রকাশিত: ২২:৩৩, ৭ মার্চ ২০২৬

মুমিন মুসলমানের দায়িত্ব মানুষকে আল্লাহর পথে আহ্বান করা 

ছবি: জনকণ্ঠ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে যুব সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ মার্চ) বিকেল ৩টায় ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর বাসস্ট্যান্ড এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। ঈশ্বরীপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং যুব বিভাগের সভাপতি হাফেজ বেলাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের সাবেক আমীর ও জেলা জামায়াতের শূরা সদস্য গাজী নজরুল ইসলাম, এমপি।

তিনি বলেন, মুমিন মুসলমানের দায়িত্ব মানুষকে আল্লাহর পথে আহ্বান করা এবং সত্য ও ন্যায়ের পথে চলতে উদ্বুদ্ধ করা। একই সঙ্গে পাপ ও অন্যায় থেকে নিজে বিরত থাকা এবং অন্যদেরও তা থেকে বিরত রাখার চেষ্টা করা। তিনি মুসলিম উম্মাহর জন্য কুরআন-সুন্নাহর নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনার তাওফিক কামনা করেন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও উপজেলা যুব বিভাগের সভাপতি সাঈদী হাসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম এবং সহকারী সাংগঠনিক সম্পাদক মোমিনুর রহমান।

অনুষ্ঠানে ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

শহীদ

×