ছবি: জনকণ্ঠ
জামিন নয়, বেকসুর খালাস পেয়েছেন পেকুয়ার নির্যাতিত মা-মেয়ে। শনিবার বিকেলে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাদের বেখসুর খালাস দেন। এর আগে পেকুয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) কর্তৃক দেয়া এক মাসের সাজার রায় বাতিল করে দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। কক্সবাজার জেলা কারাগার থেকে মুক্ত হওয়ার পর তাঁরা সরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
উল্লেখ্য ঘুষের টাকা ফেরত চাইলে মা-মেয়েকে হেনস্থা, একমাসের সাজা দিয়ে কারাগারে প্রেরণ শীর্ষক সংবাদ শনিবার দৈনিক জনকণ্ঠে প্রকাশিত হয়েছে।
শহীদ








