ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

ভারতীয় ৮টি চোরাই গরু ও ৫৫ কেজি গাঁজা জব্দ

মো. মামুন চৌধুরী,হবিগঞ্জ

প্রকাশিত: ২১:০৯, ৭ মার্চ ২০২৬

ভারতীয় ৮টি চোরাই গরু ও ৫৫ কেজি গাঁজা জব্দ

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় ৮টি চোরাই গরু ও ভারতীয় ৫৫ কেজি গাঁজা  জব্দ করেছে। যার সিজার মূল্য আনুমানিক ৮ লাখ  টাকা। শনিবার (৭ মার্চ) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

বিজিবি জানায়, এর আগে শুক্রবার (৬ মার্চ) দিবাগত রাত প্রায় ২টায় গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জের চুনারুঘাটের সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতীয় মাদক প্রবেশের সংবাদের প্রেক্ষিতে সাতছড়ি বিওপির একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে।  

এ অভিযানকালে সীমান্ত হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে শালবাগান নামক এলাকায় ভারত হতে মাদক পাচারকারীরা কয়েকটি বস্তায় করে মালামাল নিয়ে আসতে দেখা যায়। এ সময় বিজিবি টহলদল ধাওয়া করলে মাদক পাচারকারীরা বস্তাগুলো ফেলে দ্রুত পালিয়ে যায়। ফেলে যাওয়া বস্তা তল্লাশী করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৫৫ কেজি গাঁজা জব্দ করা হয়।

এছাড়াও শনিবার (৭ মার্চ) সকালে অপর অভিযানে একই এলাকায় ভারত হতে পাচারকৃত মালিকবিহীন ভারতীয় ৮টি গরু জব্দ করা হয়েছে। জব্দকৃত গরু ও মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ জেলা কাস্টমস এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে হস্তান্তরের কার্যক্রম চলমান। 

রাজু

×