ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

আরিচায় হাওয়ার মেশিন বিস্ফোরণ, নিহত ১, আহত ৫

নিজস্ব সংবাদদাতা, শিবালয় মানিকগঞ্জ

প্রকাশিত: ২০:৪৪, ৭ মার্চ ২০২৬

আরিচায় হাওয়ার মেশিন বিস্ফোরণ, নিহত ১, আহত ৫

মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ফেরি ট্রাক টার্মিনাল এলাকায় গাড়ির চাকার হাওয়া মেশিনের সিলিন্ডার বিস্ফোরণে এক ব্যক্তি নিহত ও ৫ জন আহত হয়েছে। আজ শনিবার দুপুরে ফেরি ট্রাক টার্মিনালের ৩ নম্বর ঘাটের কাছে এ ঘটনা ঘটে। 

নিহত মোহাম্মদ মল্লিক (৪৬) শিবালয় নতুন পাড়া গ্রামের ভাড়াটিয়া মৃত আনছার মল্লিকের ছেলে। 

নিহতের বোন সাথী আক্তার তার ভাইয়ের মৃত্যুর খবর নিশ্চিত করে জনকন্ঠকে জানান, বিস্ফোরিত মেশিনের আঘাতে মোহাম্মদের পা বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে পঙ্গু হাসপাতালে নেওয়ার পথে সে মারা যান। বিস্ফোরিত হাওয়া মেশিনের ছোট-বড় যন্ত্রাংশ ও টুকরোর আঘাতে আশপাশের দোকানপাট ক্ষতিগ্রস্থ হয়। ঘটনাস্থলের আশপাশে অবস্থান করা সাব্বির শেখ (১৬), উজ্জ্বল মন্ডল (৩০), মাসুদ (৪৫), রওশোনারা (৫৫) ও জাহাঙ্গীর শিকদার (৪৫) হন। স্থানীয় হাসপাতালে এদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

প্রত্যেক্ষর্শীরা জানান, আজ দুপুরে দিকে আক্কাস মেকারের দোকানের হাওয়ার মেশিন সিলিন্ডার বিস্ফোরিত হয়। সিলিন্ডারের নিকট অবস্থিত চা কোনের সামনে মোহাম্মদ মল্লিক চা পান করছিলেন। এমন সময় বিস্ফোরিত সিলিন্ডারের একাংশের আঘাতে সে গুরুত্বর আহত হয়। মুমূর্ষু অবস্থায় তাকে স্থানীয় সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পঙ্গু হাসপাতালে যাবার পথে তার মৃত্যু হয়। 

খবর পেয়ে বিআইডব্লিউটিসি'র উর্দ্বত্বন কর্মকর্তা ও শিবালয় থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। 

থানা পুলিশ জানিয়েছেন, যথাযথ পক্রিয়া শেষে নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর ও ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।  

রাজু

×