কুমিল্লার দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণে একই পরিবারের নারী শিশুসহ দগ্ধ ৪ জনের মধ্যে স্ত্রীর মৃত্যুর পর মারা গেল স্বামীও।
দগ্ধ ৪ জনের মধ্যে মনোয়ারা (৬০),হুররাম (২) বেঁচে থাকলেও জিলহক (৩৭) এবং তার স্ত্রী উম্মে হুমায়রা (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন আগুনে দগ্ধ জিল হকের বোন জামাই মোখলেসুর রহমান।
শনিবার(০৭ মার্চ ) বিকাল ৩টায় জিলহক (৩৭),চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।সে হোমনা রেহেনা মজিদ কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।
ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দগ্ধ বাকি ৩ জনের মধ্যে জিলহকের ৫৬% শতাংশ পুড়ে যাওয়ার অবস্থাও আশঙ্কাজনক ছিল।
এর আগে, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৬টায় দাউদকান্দি পৌরসভার ৭ নং ওয়ার্ডের পশ্চিম মাইজপাড়া( বলদা খাল)এলাকার পিয়ার হোসেনের বিল্ডিংয়ের তিন তলা ভবনের নিচতলায় গ্যাস লাইন বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে।
রাজু








