ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

হাতিয়ায় ২৮৫ বস্তা চোরাই চিনি জব্দ 

নিজস্ব সংবাদদাতা, হাতিয়া

প্রকাশিত: ১৭:২৫, ৭ মার্চ ২০২৬

হাতিয়ায় ২৮৫ বস্তা চোরাই চিনি জব্দ 

নোয়াখালীর হাতিয়া উপজেলার আফাজিয়া বাজারে পৃথক অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও হাতিয়া থানা পুলিশ। এসময় বিভিন্ন স্থান থেকে ২৮৫ বস্তা চোরাইকৃত চিনি জব্দ করা হয়েছে। 

শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত পৃথকভাবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শুক্রবার গভীর রাতে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেনের দিকনির্দেশনায় এসআই প্রতীক পালের নেতৃত্বে আফাজিয়া বাজারে অভিযান চালানো হয়। অভিযানকালে ওই বাজারের সাহেদ ও রিয়াজ উদ্দিনের ভাড়াকৃত গুদাম থেকে ২শত বস্তা চিনি জব্দ করা হয়। অভিযানের খবর টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি

এদিকে শনিবার দুপুরে হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা আলা উদ্দিনের নেতৃত্বে আফাজিয়া বাজারে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় হেলাল বেপারী নামে এক ব্যবসায়ের গুদাম থেকে ৭ ও তার বাড়ি থেকে আরও ৭৮ বস্তা চিনি জব্দ করা হয়। জব্দকৃত চিনির বস্তাগুলোর মধ্যে ৬০ কেজি, ৪৫ কেজি করে চিনি রয়েছে। 

দীর্ঘদিন থেকে হাতিয়ার কিছু অসাধু ব্যবসায়ী বিভিন্ন স্থান থেকে আসা চোরাই মালামাল কম মূল্যে ক্রয় করে বেশি মূল্যে বিক্রি করে আসছে। 

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আলা উদ্দিন জানান, জব্দকৃত চিনিগুলো সংরক্ষণ রাখা হয়েছে। পরবর্তীতে এ ঘটনায় মামলাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজু

×