নারায়ণগঞ্জের ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)। শনিবার দুপুরে র্যাব-১১'র ক্যাপ্টেন মোঃ রওনক এরফান খানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১'র সদর কোম্পানির একটি দল শুক্রবার রাত ১১টায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন বুড়িগঙ্গা নদী সংলগ্ন পাগলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সেখানে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি সন্দেহজনক লম্বা আকৃতির ব্যাগ উদ্ধার করা হয়।
পরে ব্যাগটি তল্লাশি করলে এর ভেতর থেকে একটি কালো রঙের ওয়ান শুটারগান পাওয়া যায়।
র্যাব-১১ জানায়, রাত্রীকালীন টহল চলাকালে গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তারা ব্যাগটি উদ্ধার করে এবং তল্লাশি চালিয়ে অস্ত্রটি উদ্ধার করে। উদ্ধার হওয়া আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।
রাজু








