ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ জুন ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

ফেনীতে হতদরিদ্র-নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

নিজস্ব সংবাদদাতা, ফেনী

প্রকাশিত: ১৫:৫৮, ৭ মার্চ ২০২৬

ফেনীতে হতদরিদ্র-নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

ছবি: দৈনিক জনকণ্ঠ।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফেনী শহরে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শনিবার সকালে ১১ নং ওয়ার্ডের বাসিন্দাদের সম্মানে চৌধুরী বাড়ী মসজিদ প্রাঙ্গণে প্রধান অতিথি থেকে ঈদ উপহার বিতরণ করেন, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঞা। বিশেষ অতিথি ছিলেন জেলা আমীর মুফতি আবদুল হান্নান।

১১ নং ওয়ার্ড আমীর জাকের হোসেন রুবেলের সভাপতিত্বে এসময় শহর আমীর ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী শাহাদাত হোসেন চৌধুরী ফরহাদ, ওয়ার্ড সেক্রেটারি মোজ্জামেল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

জাকের হোসেন রুবেল জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১১ নং ওয়ার্ডে অসহায়, নিম্ম আয়ের ১৭০ জন নারী-পুরুষকে বোরকা, লুঙ্গি, থ্রিপিস ও মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের পাঞ্জাবি ও পাঞ্জাবির কাপড় বিতরণ করা হয়।

এম.কে

×