ছবি: দৈনিক জনকণ্ঠ।
নেত্রকোনার মদন উপজেলায় অসামাজিক কার্যকলাপে দায়ে তিন জনকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃতরা হলেন, উপজেলার গোবিন্দশ্রী ইউপির কদমশ্রী গ্রামের রনি মিয়া (২৬) ও তার স্রী রুবি আক্তার (২৭) ও ময়মনসিংহ জেলা পাগলা থানার আঁখি আক্তার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা, শুক্রবার সন্ধ্যায় মদন পৌরসভার সামনে হাসেম মেম্বারের ভাড়া বাসায় তাদের তিন জনসহ কয়েক জনের অসামাজিক কার্যকলাপের উপস্থিতি টের পায় স্থানীয় লোকজন। পরে মদন থানা পুলিশে খবর দিলে পুলিশ এসে তাদের কে জিজ্ঞাসাবাদ করলে তারা তেমন কোন সদুত্তর দিতে না পারায় তাদেরকে আটক করে পুলিশ। আজ তাদেরকে আদালতে পাঠায় পুলিশ।
মদন থানা অফিসার ইনচার্জ মোঃ হাসনাত জামান জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি মদন পৌরসভার সামনে হাসেম মেম্বারের ভাড়া বাসায় কয়েক জন অসামাজিক কার্যকলাপের জন্য এসেছে। পরে পুলিশ গিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা তেমন কোন সদোত্তর দিতে পারেনি তাই তাদেরকে আটক করে পুলিশ। আজ তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
এম.কে








