ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ জুন ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

বারাহীগুনী মাকছুদিয়া মাদ্রাসায় গন ইফতার ও হিফজ ভবন উদ্বোধন

জসিম ফরায়েজী ফেনী 

প্রকাশিত: ০০:৪৭, ৭ মার্চ ২০২৬

বারাহীগুনী মাকছুদিয়া মাদ্রাসায় গন ইফতার ও হিফজ ভবন উদ্বোধন

ফেনীর দাগনভূঞা উপজেলার বারাহীগুনী মাকছুদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় নবনির্মিত হিফজ ভবন উদ্বোধন ও বিশাল গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৬ মার্চ) মাদ্রাসা প্রাঙ্গণে ১২০০ মানুষের উপস্থিতিতে এই উৎসবমুখর আয়োজন সম্পন্ন হয়।

​মাদ্রাসার বর্তমান সভাপতি দাউদুল ইসলামের ঐকান্তিক সহযোগিতায় তার মরহুম পিতা নুরুল আনোয়ারের নামে এই হিফজ ভবনটি নির্মাণ করা হয়েছে।
​অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক হামিদুল হক ডিলার, মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি জহির উল্লাহ, বর্তমান সভাপতি দাউদুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক এডভোকেট মাইন উদ্দিন ও এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি জিয়া উদ্দিন সোহাগ।

​অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন সাইফুল, ইঞ্জিনিয়ার খুরশিদ আলম জাবেদ, প্রফেসর শাহ আলম, ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার সাইফুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক ও প্রবাসী নবিউন হক এবং দাগনভূঞা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক নুর হোসেন।

অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন​মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষ থেকে সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুন রানা, সহ-সভাপতি হামিদুল হক সাইফুল, ইকবাল হোসেন সুমন, নুর মোহাম্মদ, সহ-সেক্রেটারি দেলোয়ার হোসেন ও জাফর উল্লাহ উপস্থিত ছিলেন।  মাদ্রাসার (প্রধান শিক্ষক) ওবাইদুল হক ও মিডিয়া সম্পাদক জসিম ফরায়েজী।

​ইফতারের আগে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এলাকার সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী অভিভাবক প সাধারণ মুসল্লিরা এই বিশাল গণ-ইফতারে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

রাজু

×