ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

রামগতিতে আটক চার  ছিনতাইকারী 

নিজস্ব সংবাদদাতা, রামগতি লক্ষ্মীপুর

প্রকাশিত: ১৯:৪৮, ৬ মার্চ ২০২৬

রামগতিতে আটক চার  ছিনতাইকারী 

রামগতিতে অভিযান চালিয়ে চার ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার রামদয়াল বাজার এলাকা থেকে জনতার সহায়তায় তাদেরকে আটক করে পুলিশ।

তারা হচ্ছেন, মোঃ রাফি (২০), শাকিল (১৮), সৈকত হোসেন (২১) ও মোঃ ফয়সাল (১৯)। এরা সবাই রামগতি উপজেলার চর আলগী ইউনিয়নের বাসিন্দা।

রামগতি থানার ওসি লিটন দেওয়ান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আজ শুক্রবার আটককৃত চারজনকে কারাগারে পাঠানো হয়েছে।

রাজু

×