ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

হঠাৎ জালানি সংকটে ‎বিপাকে বিভিন্ন যানবাহন মালিকরা

‎নিজস্ব সংবাদদাতা, ভূঞাপুর, টাঙ্গাইল

প্রকাশিত: ১৯:০৯, ৬ মার্চ ২০২৬

হঠাৎ জালানি সংকটে ‎বিপাকে বিভিন্ন যানবাহন মালিকরা

বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে অধিকাংশ ফিলিং স্টেশনে তেল পাওয়া যাচ্ছে না। এতে ভোগান্তিতে পড়েছে বিভিন্ন যানবাহনের মালিকরা। এ অবস্থা চলতে থাকলে বাস ট্রাকসহ সকল যানবাহন বন্ধ হয়ে যেতে পারে। ফলে দেখা চরম ভোগান্তিতে পড়বে দূরপাল্লার যাত্রীরা। 

‎ভূঞাপুরের কয়েকটি ফিলিং স্টেশন ঘুরে দেখা গেছে মালিকপক্ষ তেল সরবরাহের মেশিনগুলো কাপড় দিয়ে বেঁধে রেখেছে। বাহিরে বাইকারদের দীর্ঘ সারি দেখা যাচ্ছে, কিন্তু তারা তেল পাচ্ছেন না।  

‎বাস মালিক সেলিম হোসাইন জানান, বৃহস্পতিবার রাতে তিনি একাধিক ফিলিং স্টেশন ঘুরেও তেল পাননি। শুক্রবার সকালেও একই পরিস্থিতি ছিল। বাইকার আব্দুল আলীম বলেন, “কয়েক স্টেশনে ঘুরেও কোথাও তেল নেই খালি ফিরে আসতে আসছি।”  

‎ভূঞাপুর ফিলিং স্টেশন এর ম্যানেজার বেলাল হোসেন জানান জানান, তেলের ডিপুতে তেল আনার জন্য গাড়ি পাঠালেও তেল পাচ্ছি না। ইরান যুদ্ধের প্রভাবে সরবরাহে সমস্যা দেখা দিয়েছে। গত তিন দিন ধরে ফিলিং স্টেশনগুলো চাহিদা অনুযায়ী তেল পাচ্ছে না।

‎এদিকে তেল সংকটের কারণে মানুষের মধ্যে আতঙ্ক  সৃষ্টি হয়েছে। অনেক জায়গায় অনেক জায়গায় বাক-বিতণ্ডার ঘটনাও ঘটছে। তবে কবে পরিস্থিতি স্বাভাবিক হবে, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। 

রাজু

×