ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

রাজবাড়ীতে তেল সংকটে ফিলিং স্টেশনে সীমিত বিক্রি

নিজস্ব সংবাদদাতা, রাজবাড়ী

প্রকাশিত: ১৮:৫২, ৬ মার্চ ২০২৬

রাজবাড়ীতে তেল সংকটে ফিলিং স্টেশনে সীমিত বিক্রি

জ্বালানি তেলের সরবরাহ কমে যাওয়ায় রাজবাড়ীতে বিভিন্ন  ফিলিং স্টেশন গুলোতে সীমিত পরিমাণে তেল বিক্রি করা হচ্ছে। এতে তেল নিতে আসা চালকদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে এবং সৃষ্টি হচ্ছে ভোগান্তি।

স্থানীয় চালক মমিন মোল্লা অভিযোগ করেন, কিছু ফিলিং স্টেশন ইচ্ছাকৃতভাবে তেলের কৃত্রিম সংকট তৈরি করছে। তার দাবি, তেলের দাম বাড়ানোর আশঙ্কা থেকেই এমন পরিস্থিতি তৈরি করা হতে পারে।

পলাশ ফিলিং স্টেশনে তেল নিতে আসা আরেক চালক আলম বেপারি  জানান, তিনি দীর্ঘ সময় ধরে লাইনে অপেক্ষা করছেন। তিনি বলেন, আধা ঘণ্টারও বেশি সময় লাইনে দাঁড়িয়ে থাকলেও এখনো তেল পাননি।

এদিকে কাজী ফিলিং স্টেশনের ক্যাশিয়ার আব্দুর রাজ্জাক জানান, পাম্পের মালিকপক্ষের নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সীমার মধ্যে তেল বিক্রি করা হচ্ছে। মোটরসাইকেলে ১০০ থেকে ২০০ টাকার তেল, প্রাইভেট কার ও মাইক্রোবাসে সর্বোচ্চ ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে। কৃষকদের ক্ষেত্রেও ১০ লিটারের বেশি তেল সরবরাহ না করার নির্দেশনা রয়েছে।
তিনি বলেন, তেলের ঘাটতির কারণে আপাতত এই নিয়ম মেনে তেল বিক্রি করতে হচ্ছে।

রাজু

×