ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

হালুয়াঘাটে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, হালুয়াঘাট, ময়মনসিংহ

প্রকাশিত: ১৬:২৪, ৬ মার্চ ২০২৬

হালুয়াঘাটে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

ছবি: সংগৃহীত।

হালুয়াঘাটে নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আঃ রহিম (৪৭)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আঃ রহিম উপজেলার গাজিরভিটা ইউনিয়নের গাবরাখালী গ্রামের আব্দুর রহমানের ছেলে। 

পুলিশ জানায়, গতকাল ‍বৃহস্পতিবার রাতে গর্ভজাত সন্তান (১১)কে ধর্ষণ করে। শুক্রবার সকালে ঘটনার বিষয়ে পুলিশ খবর পেয়ে গাবরাখালী এলাকায় অভিযান চালিয়ে আঃ রহিমকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে ও ভিকটিমকে উদ্ধার করে। 

এ বিষয়ে ভুক্তভোগীর মা বাদী হয়ে হালুয়াঘাট থানায় অভিযোগ দায়ের করেন।

 হালুয়াঘাট থানার ওসি ফেরদৌস আলম জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এম.কে

×