ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

নেত্রকোনায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের ব্যানার

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা

প্রকাশিত: ১৫:৩৬, ৬ মার্চ ২০২৬

নেত্রকোনায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের ব্যানার

ছবি: দৈনিক জনকণ্ঠ।

নেত্রকোনা নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগেল দলীয় কার্যালয়ে জেলা ছাত্রলীগের ব্যানার টাঙানো হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত শেষ রাতের যেকোনো সময় শহরের ছোট বাজার দলীয় কার্যালয়ের তিনতলায় এ ব্যানারটি টাঙানো হয়েছে বলে স্থানীয়দের ধারণা। তবে এটি কে বা কারা টাঙ্গিয়েছে তা কেউ বলতে পারেনি। 

স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, ২০২৪ সালে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতন হয়। ওইদিন বিক্ষুব্ধ জনতা জেলা শহরের ছোট বাজারের আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের তিনতলা ভবনটিতে ভাঙচুর করে আগুনে পুড়িয়ে দেয়। এরপর থেকে কোন লোকজনের আসা-যাওয়া নেই এই ভবনটিতে। তবে ভবনের নিচ তলায় কিছু ময়লা আবর্জনা ফেলে রাখা হয়েছে। ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। এরপর থেকেই নেত্রকোনার রাজনৈতিক অঙ্গনে একটা সৌহার্দ্যপূর্ণ অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। বৃহস্পতিবার দিবাগত শেষ রাতে যেকোন সময় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের ভবনটিতে জেলা ছাত্রলীগের নিজেদের অফিসে একটি ব্যানার টাঙানো হয়।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় লোকজন বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ হওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের যথেষ্ট ভূমিকা রয়েছে। তবে দলীয় কার্যালয়ে কে বা কারা ব্যানার টানিয়েছে তারা দেখতে পাননি। তাদের ধারণা বৃহস্পতিবার শেষ রাতে সেহরির আগে পরে কোন এক সময় কেউ এই ব্যানারটি টাঙিয়ে রেখে গেছে।

নেত্রকোনা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আল মামুন সরকার জানান, আমি গণমাধ্যম কর্মীদের কাছ থেকে শুনেছি। তবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তারা গিয়ে সেখানে কোন ব্যানার পায়নি।

এম.কে

×