ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

কাশিয়ানীতে জেলেদের মাঝে বাছুর বিতরণ করলেন এমপি সেলিমুজ্জামান সেলিম

মোঃ আশরাফুজ্জামান, কাশিয়ানী, গোপালগঞ্জ

প্রকাশিত: ১৪:৫০, ৬ মার্চ ২০২৬

কাশিয়ানীতে জেলেদের মাঝে বাছুর বিতরণ করলেন এমপি সেলিমুজ্জামান সেলিম

ছবি: দৈনিক জনকণ্ঠ।

গোপালগঞ্জের কাশিয়ানীতে দেশীয় প্রজাতের মাছ ও শামুক সংরক্ষণ প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬০ জন নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করেছেন গোপালগঞ্জ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। 

শুক্রবার (৬ মার্চ) সকাল ১১টার সময় কাশিয়ানী উপজেলা হলরুমে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে এ বকনা বাছুর বিতরণ করা হয়েছে। 

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিন মিয়ার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তা বাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। 

এ সময় আরও উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্লা, সাধারণ সম্পাদক শেখ মোঃ সেলিম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শুভংকর দত্ত, উপপ্রকল্প পরিচালক মোঃ খায়রুল ইসলাম, কাশিয়ানী উপজেলা সমবায় কর্মকর্তা মোরাদ আলী মৎস্য কর্মকর্তা আনিসুর রহমান সহ কাশিয়ানী উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

এ সময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ, উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত প্রান্তিক জেলেদের জীবনযাত্রার মান উন্নয়ন, বিকল্প আয়ের উৎস সৃষ্টির লক্ষ্যে এ বকনা বাছুর বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। গবাদি পশুপালন তাদের জন্য একটি বিকল্প আয়ের পথ সৃষ্টি করবে বলে আশা করি। 

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি নিবন্ধিত ৬০ জন জেলেদের মাঝে একটি করে বকনা বাছুর বিতরণ করেন।

এম.কে

×