খুলনার ফ্যাশন সচেতন ও রুচিশীল গ্রাহকদের জন্য আভিজাত্যের নতুন মাত্রা নিয়ে শুরু হতে যাচ্ছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় লাক্সারি লাইফস্টাইল ব্র্যান্ড ইল্লিয়ীনের "গ্র্যান্ড ওপেনিং” উৎসব। আগামী ৬ থেকে ১০ই মার্চ পর্যন্ত খুলনায় অবস্থিত ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোরে অনুষ্ঠিত হবে এই পাঁচ দিনব্যাপী বর্ণিল আয়োজন।
দেশের লাক্সারি লাইফস্টাইল ব্র্যান্ড হিসেবে ইল্লিয়ীন ইতোমধ্যেই খুলনায় তাদের কার্যক্রম শুরু করেছে। এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো দীর্ঘ প্রতীক্ষিত এই স্টোরটির আনুষ্ঠানিক উদযাপনের মাধ্যমে গ্রাহকদের সামনে এক অনন্য এবং লাক্সারি রিটেইল অভিজ্ঞতা উপস্থাপন করা। আধুনিক স্থাপত্যশৈলী এবং নান্দনিক ডিজাইনের এই স্টোরে লাক্সারি স্টাইল উপভোগের পাশাপাশি, আগত অতিথিদের জন্য বিশেষ সারপ্রাইজ থাকছে।
পাঁচ দিনব্যাপী এই আয়োজনে উপস্থিত থাকবেন আমন্ত্রিত বিশেষ অতিথি এবং ইল্লিয়ীনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। উৎসব চলাকালীন পুরো স্টোর প্রাঙ্গণ সাজানো হবে উৎসবমুখর সাজে, যা দর্শনার্থীদের অভিজ্ঞতাকে করবে আরও আনন্দময়। এই বিশাল মাল্টি-ব্র্যান্ড স্টোরে একই ছাদের নিচে মিলবে ইল্লিয়ীনের লাক্সারি মেন্সওয়্যার, উইমেন্সওয়্যার, কিডস্ট্রয়্যার, ফুটওয়্যার, ফ্র্যাগরান্স ও অ্যাকসেসরিজ কালেকশন।
গ্র্যান্ড ওপেনিং প্রসঙ্গে ইল্লিয়ীনের সেলস অপারেশনস ম্যানেজার আবু আদম বলেন, "খুলনা অঞ্চলের ক্রেতাদের অভিজাত ও আধুনিক ফ্যাশনের প্রতি রুচিকে প্রাধান্য দিয়েই আমরা এখানে একটি আন্তর্জাতিক মানের লাইফস্টাইল প্ল্যাটফর্ম নিয়ে এসেছি। এই গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানের মাধ্যমে খুলনার গ্রাহকদের সঙ্গে আমাদের সম্পর্ক নতুনভাবে সুচনা করতে চাই।"
অন্য সকল ইল্লিয়ীন স্টোরের মতো, খুলনা মাল্টি-ব্র্যান্ড স্টোরটিও সুপরিকল্পিত ইন্টেরিয়র, আধুনিক ডিজাইন, এবং সুবিন্যস্ত ডিসপ্লে'র মাধ্যমে সাজানো হয়েছে, যাতে ক্রেতারা খুব সহজেই তাদের পছন্দের পণ্য খুঁজে নিতে পারেন। অনুষ্ঠান চলাকালীন ইন-স্টোর আয়োজনে থাকবে নানা চমক ও বিশেষ সারপ্রাইজ। পাঁচ দিনব্যাপী এ আয়োজন ইল্লিয়ীনের খুলনা অধ্যায়ে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
Jahan








