ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

কৃষি কর্মকর্তাকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

‎নিজস্ব সংবাদদাতা, সাটুরিয়া, মানিকগঞ্জ 

প্রকাশিত: ২০:১৫, ৫ মার্চ ২০২৬

কৃষি কর্মকর্তাকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

ছবি: সংগৃহীত।

‎‎“সাটুরিয়ায় উপসহকারী কৃষি কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ” শিরোনামে গত ২৭ ফেব্রুয়ারি দৈনিক জনকণ্ঠ অনলাইনে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলাধীন বালিয়াটি ইউনিয়ন পরিষদ এলাকায় কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম।

‎প্রতিবাদলিপিতে সাদেকুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে দায়িত্বে অনিয়ম, মাঠপর্যায়ে অনুপস্থিতি এবং কৃষকদের সঙ্গে সম্পৃক্ত না থাকার যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি নিয়মিতভাবে কৃষকদের পরামর্শ প্রদান, ফসলের রোগবালাই পর্যবেক্ষণ, প্রদর্শনী প্লট পরিদর্শন এবং মৌসুমভিত্তিক কৃষি কার্যক্রম বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

‎প্রতিবেদকের বক্তব্য:

কৃষকদের অভিযোগের ভিত্তিতে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। কৃষি কর্মকর্তাদের প্রধান দায়িত্ব হলো কৃষি সম্প্রসারণ কার্যক্রম বাস্তবায়ন, মাঠে উপস্থিত থেকে পরামর্শ প্রদান, কৃষি সমস্যা চিহ্নিত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা, মৌসুমভিত্তিক উৎপাদন পরিকল্পনায় সহায়তা, প্রশিক্ষণ ও মাঠদিবস আয়োজন, এবং কৃষি-সংক্রান্ত তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করা। অভিযোগ অনুযায়ী, এসব দায়িত্ব পালনে সংশ্লিষ্ট কর্মকর্তাকে সক্রিয়ভাবে দেখা যায়নি বিধায় সংশ্লিষ্টদের অভিযোগের প্রেক্ষিতে এই প্রতিবেদন করা হয়। এখানে প্রতিবেদকের নিজস্ব কোনো মতামত বা বক্তব্য নেই।

এম.কে

×