ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

দারিদ্র্য বিমোচনে যাকাতভিত্তিক অর্থনীতি চালুর আহ্বান ইজ্জত উল্লাহ এমপির

এম এ মান্নান, তালা, সাতক্ষীরা

প্রকাশিত: ১৮:৩৬, ৫ মার্চ ২০২৬; আপডেট: ১৮:৩৭, ৫ মার্চ ২০২৬

দারিদ্র্য বিমোচনে যাকাতভিত্তিক অর্থনীতি চালুর আহ্বান ইজ্জত উল্লাহ এমপির

ছবি: দৈনিক জনকণ্ঠ।

সাতক্ষীরার তালায় উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে যাকাত শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ‎বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে তালা শিল্পকলা একাডেমির হলরুমে উপজেলা জামায়াতের সভাপতি মাওঃ মফিদুল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ।

মাওঃ কবিরুল ইসলামের সঞ্চালনায় ‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ সহিদুল ইসলাম মুকুল। ‎বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডাঃ মাহমুদুল হক, উপজেলা জামায়াতের নায়েবে আমীর আবুল মালেক, সেক্রেটারী অধ্যাঃ ইদ্রিস আলী, সহকারী সেক্রেটারী মাওঃ মাসুম বিল্লাহ প্রমুখ।

‎প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেন, ইসলাম একটি সিস্টেমের নাম। ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান। ইসলামের একটি আদেশ মানলাম, অন্যটি মানলাম না, এটা ইসলাম নয়। দেশে শান্তি প্রতিষ্ঠা করতে ইসলামি জীবন বিধান ও কোরানের আইন প্রতিষ্ঠা করতে হবে। ইসলামে যাকাত প্রদান করা বিত্তশালীদের জন্য ফরজ ইবাদত। যাদের উপর জাকাত ফরজ করা হয়েছে, তারা যদি আদায় না করে তাহলে কঠোর শাস্তি ভোগ করতে হবে। পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে মানুষকে সচেতন করতে হবে। সমাজ থেকে দারিদ্র্য বিমোচন করতে হলে যাকাতভিত্তিক অর্থনীতি ব্যবস্থা চালু করতে হবে। মুসলিম জাহানের নেতা হযরত মুহাম্মদ (সাঃ) অসহায়, দরিদ্র মানুষের কল্যাণে ও দারিদ্র্য বিমোচনে জাকাতভিত্তিক অর্থনীতি চালু করেছিলেন। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দলীয় কর্মীদের বিত্তশালী কাছ থেকে জাকাত, ফেতরা সংগ্রহ করে দরিদ্রদের মাঝে বিতরণের আহ্বান জানান তিনি।

এম.কে

×