ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ জুন ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

তুরস্কের সহায়তায় বদরগঞ্জে দুঃস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

এনামুল হক, বদরগঞ্জ, রংপুর 

প্রকাশিত: ১৭:৪১, ৫ মার্চ ২০২৬

তুরস্কের সহায়তায় বদরগঞ্জে দুঃস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

ছবি: দৈনিক জনকণ্ঠ।

পবিত্র রমজান মাসের পবিত্রতা ও মানবিক চেতনা মাথায় রেখে তুরস্কের জনগণের পক্ষ থেকে রংপুরের বদরগঞ্জে ২০০টি দুঃস্থ পরিবারের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (৫ মার্চ) বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা শুরা সদস্য হান্নান খানের আয়োজনে বদরগঞ্জ উপজেলার খোলাহাটি আল-আমিন মাদরাসা মাঠে এ খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিতরণকৃত খাদ্য উপহারের মধ্যে ছিল চাল, তেল, ডাল, চিনি, ছোলা, আটা, খেজুর ও বিস্কুট।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টার্কিস কো-অপারেশন অ্যান্ড কো-অর্ডিনেশন এজেন্সি (টিকা)-এর ডেপুটি কান্ট্রি কো-অর্ডিনেটর আব্দুলকাদির বায়রাম। এসময় তিনি বলেন, এটি তুরস্কের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসার একটি ছোট উপহার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বদরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামরুজ্জামান কবির, সেক্রেটারি অধ্যাপক মিনহাজুল ইসলাম, নায়েবে আমীর শাহ মুহাম্মদ রোস্তম আলীসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, তুরস্কের সহায়তায় এতিম ও ঝুঁকিপূর্ণ শিশুদের জন্য শিক্ষা, স্বাস্থ্যসেবা, পুষ্টি, সুরক্ষা এবং দীর্ঘমেয়াদি উন্নয়নসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে।

এম.কে

×