ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

শরীয়তপু‌রে সুরেশ্বর দরবার শরীফের খা‌দেম হত‌্যার অ‌ভি‌যো‌গে পীরজাদা শাহীন নূরী অস্ত্রসহ গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর

প্রকাশিত: ২৩:২৪, ৪ মার্চ ২০২৬; আপডেট: ২৩:২৪, ৪ মার্চ ২০২৬

শরীয়তপু‌রে সুরেশ্বর দরবার শরীফের খা‌দেম হত‌্যার অ‌ভি‌যো‌গে পীরজাদা শাহীন নূরী অস্ত্রসহ গ্রেফতার

শরীয়তপুরে নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরীফের খা‌দেম  জয়নাল সরদার হত‌্যার মূল‌হোতা, মামলার এজাহারভুক্ত আসামি পীরজাদা তৌহিদুল হোসাইন শাহীন নূরীকে বিপুল প‌রিমাণ অস্ত্রসহ গ্রেফতার করেছে নড়িয়া থানা পুলিশ। গ্রেফতা‌রের পর বুধবার দুপু‌রে আদাল‌তের মাধ‌্যমে তা‌কে জেল হাজ‌তে প্রেরণ করা হ‌য়ে‌ছে। 

এর আ‌গে বুধবার সকা‌লে তার আস্তানায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় ও পু‌লিশ 

সূ‌ত্রে জানা গে‌ছে, সম্প্রতি সুরশ্বর দরবার শরী‌ফের খা‌দেম জয়নাল সরদার‌কে নির্মমভা‌বে কু‌পি‌য়ে হত‌্যা করা হ‌য়ে‌ছে। এ ঘটনায় মামলা হ‌লে  আত্ম‌গোপ‌নে চ‌লে যান পীরজাদা শাহীন নূরী। গ্রেফতা‌রের সময় তার কাছ থেকে একটি রাই‌ফেল, ১৩৩ রাউন্ড গু‌লি, এক‌টি ধারা‌লো ছু‌রি, মোবাইলসহ অন‌্যান‌্য কিছু জি‌নিসপত্র  উদ্ধার করা হয়েছে। নড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) 

বাহার মিয়া বিষয়টি  নিশ্চিত করে ব‌লেন, “সু‌রেশ্বর দরবার শরী‌ফের খা‌দেম  জয়নাল সরদার হত‌্যা মামলার অন্যতম প্রধান আসামি শাহীন নূরীকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক করা হয়েছে। তা‌কে  আদাল‌তের মাধ‌্যমে জেল হাজ‌তে প্রেরণ করা হ‌য়ে‌ছে।

স্থানীয়রা জানান, সুরেশ্বর দরবার শরীফের খা‌দেম জয়নাল সরদার হত‌্যাকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর থেকে জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত ছিল।
 

রাজু

×