ছবি: দৈনিক জনকণ্ঠ।
নিরাপদ সুন্দর দেশ গড়তে তরুণদেরকে লেখাপড়ার প্রতি মনোযোগী হতে হবে। তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে শিক্ষার কোন বিকল্প নেই। সেই সাথে আগামী দিনে ধনবাড়ী পৌর এলাকায় গরীব অসহায় সহ সকল শ্রেণি পেশার মানুষের পাশে থেকে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার ঘোষণা দিয়েছেন ধনবাড়ী উপজেলা বিএনপি নেতা বিশিষ্ট ব্যবসায়ী আসন্ন পৌর নির্বাচনে মেয়র প্রার্থী আবু বকর সিদ্দিক লেবু।
মঙ্গলবার (৩ মার্চ) ধনবাড়ী পৌর এলাকার আমনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক ইফতার মাহফিল অনুষ্ঠানে স্থানীয় এলাকাবাসী উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক লেবু কে আগামী পৌর নির্বাচনে মেয়র প্রার্থী হওয়ার আহ্বান জানিয়ে তার নাম ঘোষণা করেন। এ অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি নেতা আবু বকর সিদ্দিক লেবু এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, আমী পৌরসভা নির্বাচনে আমি যদি মেয়র হতে পারি এলাকার সকল উন্নয়ন সহ মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, ঘুস দুর্নীতি বন্ধ করে একটি সুন্দর নিরাপদ আধুনিক মডেল ধনবাড়ী পৌরসভা গড়তে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
ইফতার মাহফিলে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ নবনির্বাচিত সংসদ সদস্যদের জন্য দোয়া মোনাজাত করা হয়। এসময় স্থানীয় বিএনপি নেতা কর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এম.কে








