ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

নেত্রকোনায় ৭০ বোতল ভারতীয় মদ উদ্ধার 

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা

প্রকাশিত: ১২:৩৩, ৪ মার্চ ২০২৬

নেত্রকোনায় ৭০ বোতল ভারতীয় মদ উদ্ধার 

ছবি: জনকণ্ঠ

নেত্রকোনায় ৩১ বিজিবি ব্যাটালিয়ন অভিযান চালিয়ে ৭০বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে। মঙ্গলবার মধ্য রাতে গোপন সংবাদের ভিত্তিতে চারুয়াপাড়া বিওপি'র এলাকায় মালিক বিহীন এসব মাদক উদ্ধার করা হয়। 

বুধবার সকাল সাড়ে ১০টায় নেত্রকোনা ৩১ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল তৌহিদুল বারী পিএসসি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নেত্রকোনা ৩১ বিজিবি ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৭০বোতল মদ উদ্ধার করে। মঙ্গলবার রাত ১২টা ১০ মিনিটে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চারুয়াপাড়া বিওপি'র ৬সদস্যের একটি বিশেষ টহল দল ওই এলাকার সীমান্ত মেইন পিলার ১১৪৩ এমপি হতে ৪শ গজ বাংলাদেশের অভ্যন্তরে ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া হতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিক বিহীন ভারতীয় ৭০বোতল ম্যাকডোয়েলস মদ উদ্ধার করে। উদ্ধারকৃত মদ নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হবে।

এ.এইচ

×