ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

পাহাড়ে উৎসবমুখর পরিবেশে ঈদুল ফিতর উদযাপনে সমাজের বিত্তবানদের সাহায্যের হাত বাড়ানোর আহ্বান: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান 

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি

প্রকাশিত: ১৭:১৩, ৩ মার্চ ২০২৬; আপডেট: ১৭:১৪, ৩ মার্চ ২০২৬

পাহাড়ে উৎসবমুখর পরিবেশে ঈদুল ফিতর উদযাপনে সমাজের বিত্তবানদের সাহায্যের হাত বাড়ানোর আহ্বান: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান 

পাহাড়ের দরিদ্র জনগোষ্ঠী যাতে উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে পারে, সেজন্য সমাজের বিত্তবানদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান।

মঙ্গলবার সকালে রাঙ্গামাটিতে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণকালে মন্ত্রী এ আহ্বান জানান।প্রধান অতিথির বক্তব্যে দীপেন দেওয়ান বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সকল মানুষের কল্যাণে কাজ শুরু করেছেন। তাঁর নির্দেশনায় সারাদেশব্যাপী প্রকৃত সুবিধাভোগীদের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার প্রক্রিয়া চলছে। দরিদ্র প্রতিটি পরিবার যেন ফ্যামিলি কার্ড পায়, তা নিশ্চিত করতে প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেন। 

পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতি প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, পাহাড়ে বসবাসরত পাহাড়ি-বাঙালি সকল সম্প্রদায় দীর্ঘকাল ধরে সৌহার্দ্য ও সম্প্রীতির সাথে বসবাস করছে। এই সম্প্রীতিকে অটুট রেখে আগামীতে সকল সম্প্রদায়ের সামাজিক উৎসবগুলো যেন আরও সার্বজনীনভাবে পালন করা যায়, সেই আশাবাদ ব্যক্ত করেছেন মন্ত্রী। অনুষ্ঠানে রাঙ্গামাটির বিশিষ্ট ব্যবসায়ী সাহাব উদ্দিনের পরিবারের পক্ষ থেকে স্থানীয় দরিদ্র মানুষের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এই সময়ে  উপস্থিত ছিলেন বিএনপি নেতা মানস মুকুল চাকমা, বিশিষ্ট ব্যবসায়ী সাহাব উদ্দিন, মসজিদের ইমাম মাওলানা হারুন, হাফেজ মো. আফসার উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

রাজু

×