ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

মাগুরায় ঈদ বাজারে উপচেপড়া ভিড়, যানজটের সৃষ্টি

নিজস্ব সংবাদদাতা, মাগুরা

প্রকাশিত: ১৭:০৮, ৩ মার্চ ২০২৬

মাগুরায় ঈদ বাজারে উপচেপড়া ভিড়, যানজটের সৃষ্টি

ছবি: দৈনিক জনকণ্ঠ।

মাগুরায় পবিত্র ফিতরের ঈদ বাজার জমে উঠেছে। নানা বয়সের ক্রেতাদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। শহরের মার্কেট, বিপণি বিতান এবং বিভিন্ন দোকানে বেচাকেনা ভালো হচ্ছে।

শহরের বেবী প্লাজা, নুর জাহান প্লাজা, জেলা পরিষদ সুপার মার্কেট, কাজী টাওয়ার, আল আমীন মার্কেট, বকসি মার্কেট, জুতা পট্টি, হাজিপুর মার্কেট, কলেজ রোড ও মৈয়দ আতার আলী সড়কসহ অন্যান্য দোকানগুলোতে ক্রেতাদের ঢল নামে।

গার্মেন্টস ও শাড়ীর দোকানগুলোতে বেশি ভিড় লক্ষ্য করা গেছে। জুতার দোকানগুলোতেও ক্রেতাদের উপস্থিতি বেশ ভালো। নানা ডিজাইনের কাপড় ও থ্রিপিস পাওয়া যাচ্ছে। মার্কেট, দোকান ও বাজারে ইদের বেচাকেনা সকাল থেকেই শুরু হয়েছে।

শহরে যানজট লেগেই আছে। ভিড় প্রচুর, দর্জিদের দম ফেলার সময় নেই। দিনরাত চলছে নতুন পোশাক তৈরির কাজ। ঈদ উপলক্ষে জুতার দোকানগুলো নতুন নতুন কালেকশন এনেছে ক্রেতাদের আকৃষ্ট করতে।

ফুটপাতে বসেছে অসংখ্য দোকান। গভীর রাত পর্যন্ত বেচাকেনা চলে। মার্কেটগুলো সুন্দর আলোকসজ্জায় সাজানো হয়েছে। কয়েকটি জুতার দোকান বিশেষ ছাড়ও ঘোষণা করেছে।

এম.কে

×