ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

মুকসুদপুর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই দালালের কারাদণ্ড

নিজস্ব সংবাদদাতা, মুকসুদপুর, গোপালগঞ্জ

প্রকাশিত: ১৫:৪৬, ৩ মার্চ ২০২৬

মুকসুদপুর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই দালালের কারাদণ্ড

ছবি: সংগৃহীত।

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ দালালচক্রের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে দুই নারী দালালকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (০৩ মার্চ) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আবুল হাছনাত। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন।

অভিযান চলাকালে স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় রোগী ও স্বজনদের সঙ্গে প্রতারণার মাধ্যমে দালালি করার অভিযোগে শেফালি ও সুমি আক্তার নামে দুই নারীকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে দালালমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সাধারণ রোগীদের দালালদের প্রলোভনে না পড়ার জন্য সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

এম.কে

×