ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

সারাদেশে খুন, ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় মৌন প্রতিবাদ

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

প্রকাশিত: ১৫:৩৫, ৩ মার্চ ২০২৬

সারাদেশে খুন, ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় মৌন প্রতিবাদ

ছবি: দৈনিক জনকণ্ঠ।

সারাদেশে চলমান খুন, নারী ও শিশু ধর্ষণ, অপহরণ ও নির্যাতনের ঘটনার প্রতিবাদে সাতক্ষীরায় মৌন প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১০টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কের গেটে এ কর্মসূচি পালন করা হয়।

মানবাধিকার সংগঠন স্বদেশ ও আইন ও সালিশ কেন্দ্র (আসক), ঢাকা-এর আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিবাদ কর্মসূচিতে সভাপতিত্ব করেন স্বদেশ সংস্থার নির্বাহী পরিচালক ও মানবাধিকারকর্মী মাধবচন্দ্র দত্ত।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিডো সংস্থার পরিচালক শ্যামল বিশ্বাস, মহিলা পরিষদের সাতক্ষীরা শাখার সম্পাদক জ্যোৎস্না দত্ত, সভানেত্রী আঞ্জুয়ারা মিলি, হাফিজা খাতুন, ক্রিসেন্ট সংস্থার পরিচালক আবু জাফর সিদ্দীকি, প্রিন্সিপাল তারেক আহমেদ, হেড সংস্থার পরিচালক লুইস রানা গাইন, তরিকুল ইসলাম অন্তর, বিনাদ নাট্যদলের আল আমিন, রাহিদ ও আদনিন, ঝিলিকসহ অন্যান্য প্রতিনিধি।

এছাড়া প্রান্তিকের হৃদয় মণ্ডল, টিআইবি কমিউনিটি গ্রুপের সদস্যবৃন্দ, এমএসএফ-এর সমন্বয়ক অ্যাডভোকেট মনিরউদ্দীন, সাংবাদিক বিপ্লব হোসেন, এইচআরডিএফ সদস্যবৃন্দ, সিএসও এইচআরডি কোয়ালিশন, প্রথম আলো বন্ধুসভা, বারসিকসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন আব্দুস সামাদ, মফিজুল ইসলাম, স্বপন পান্ডে-সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যুব প্রতিনিধি, আইনজীবী, নারী নেত্রী, সাংবাদিক ও সমাজকর্মীরা।

প্রতিবাদ অংশগ্রহণকারীরা সাম্প্রতিক সময়ে দেশে ঘটে যাওয়া নৃশংস ঘটনাগুলোর তীব্র নিন্দা জানান। তারা এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য আইন ও বিচার বিভাগের প্রতি আহ্বান জানান।

“আমার কথা শোনো—রুখে দাঁড়াও জনগণ” এই আহ্বান সম্বলিত বিভিন্ন ঘটনার প্রতিচ্ছবি যুক্ত ব্যানার নিয়ে অংশগ্রহণকারীরা মাথায় কালো কাপড় বেঁধে মৌন প্রতিবাদ জানান। একই সঙ্গে প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

এম.কে

×