ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

সাংবাদিক সামিউল মনিরের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

প্রকাশিত: ১৫:২৬, ৩ মার্চ ২০২৬

সাংবাদিক সামিউল মনিরের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ছবি: দৈনিক জনকণ্ঠ।

সংবাদ প্রকাশের জের ধরে সাতক্ষীরার শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি সামিউল মনিরের উপর নগ্ন হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের গ্রেফতাদের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৩ মার্চ) বেলা ১১টায় সাতক্ষীরা নিউ মার্কেট মোড়স্থ শহিদ স. ম আলাউদ্দীন চত্বরে সাতক্ষীরা প্রেসক্লাব এর ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করে।  

মানববন্ধনে সাতক্ষীরা প্রেসক্লাবের একটি অংশের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রথম আলোর কল্যাণ ব্যানার্জি, মমতাজ আহমেদ বাপী,  আসাদুজ্জামান, শরীফুল্লাহ কায়সার সুমন, আহসান রাজিব, আকরামুল ইসলাম, মানবজমিনের বিপ্লব হোসেন, এম বেলাল হোসাইন প্রমুখ।  

বক্তারা বলেন, বালু খেকােদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সোমবার শ্যামনগর প্রেসক্লাবে ঢুকে সামিউল মনিরের উপর হামলা চালানো হয়। বর্তমান বাংলাদেশে এধরনের হামলা মেনে নেওয়া যায় না। প্রকাশ্যে হামলার পর মামলা নেওয়ার বিষয়ে প্রশাসনের গড়িমসি আমাদের ভাবিয়ে তুলেছে। বালুখোরদের হোতা আনারুল ইসলাম আঙ্গুর, আব্দুর রহমান বাবুসহ চক্রটি মোটা অংকের অর্থের বিনিময়ে প্রশাসনকে ম্যানেজ করার জন্য মরিয়া হয়ে উঠেছে। বক্তারা অবিলম্বে তাদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এম.কে

×