জাতীয় সংসদের বগুড়া-৬ আসনে মনোনয়নপত্র দাখিল করেন বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা (বাঁয়ে) ও জামায়াত প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল
বগুড়া সদর-৬ (শূন্য আসনের) উপনির্বাচন নিয়ে বগুড়ায় আবার নির্বাচনী মাঠ সরগরম হয়ে উঠতে শুরু করেছে। সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সর্বশেষ তারিখে বিএনপি ও জামায়াত মনোনীত দুই প্রার্থী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিএনপি থেকে এবার ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা এবং জামায়াত থেকে এই উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন শহর জামায়াতের আমির মো. আবিদুর রহমান সোহেল। মোট ৩ প্রার্থী এই নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র দাখিল করেছেন বলে রিটার্নিং অফিসার জানিয়েছেন।
বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া সদর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছিলেন। তিনি সদর আসন ছেড়ে দেওয়ায় এটি শূন্য ঘোষণার পর তফসিল ঘোষিত হয়। প্রধানমন্ত্রীর ছেড়ে দেওয়া বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত বগুড়া সদর আসনের উপনির্বাচনে দলের প্রার্থী মনোনয়ন চূড়ান্ত ঘোষণার পর থেকেই বিএনপি নির্বাচনী মাঠে সক্রিয়। জামায়াত প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন। তফসিল ঘোষণার পর থেকে জামায়াতও মাঠে রয়েছে।
উপনির্বাচনের তফসিল অনুযায়ী সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষদিন ছিল। আগামী ৫ মার্চ মনোনয়নপত্র যাচাই-বাছাই রয়েছে। ১৫ মার্চ প্রতিক বরাদ্দ দেওয়া হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৯ এপ্রিল। মনোনয়নপত্র দাখিলের শেষদিনে উৎসবমুখর পরিবেশ ছিল প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে। বগুড়া সদর আসনের মোট ভোটার ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন।
রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার ফজলুল করিম জানান উপনির্বাচনে মোট ৩ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এরা হলেন- বিএনপি মনোনীত মো. রেজাউল করিম বাদশা, জামায়াত মনোনীত মো. আবিদুর রহমান ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মো. আল আমিন তালুকদার। রিটার্নিং অফিসারের নিকট প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন।
প্যানেল হু








