ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

মাগুরার মোহাম্মদপুরে দাওয়াতকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৬

নিজস্ব সংবাদদাতা, মাগুরা  

প্রকাশিত: ২০:১৪, ২ মার্চ ২০২৬

মাগুরার মোহাম্মদপুরে দাওয়াতকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৬

ছবি: জনকণ্ঠ

মাগুরার মোহাম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের বেথুড়ী গ্রামে রবিবার রাতে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ৬ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে গুরুতর আহত একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এ ঘটনায় ৩টি বাড়ি ও দোকান ভাঙচুর করা হয়েছে। এ বিষয়ে মোহাম্মদপুর থানায় মামলা হয়েছে। পুলিশ ২ জনকে গ্রেপ্তার করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে রবিবার তারাবির নামাজের পর উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে ৬ জন আহত হন। গুরুতর আহত মিজানুর রহমানকে প্রথমে মোহাম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় একজন জুলাই যোদ্ধাসহ কয়েকটি বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।

মোহাম্মদপুর থানার ওসি আশরাফুজ্জামান জানান, দাওয়াত দেওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। এক পক্ষকে দাওয়াত না দেওয়ায় তারা ক্ষুব্ধ হয়। এতে ৬ জন আহত হয়েছেন। থানায় মামলা হয়েছে এবং পুলিশ ২ জনকে গ্রেপ্তার করেছে।

শহীদ

×